ভারত থেকে আসছে কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
উৎপাদন নষ্ট এবং সরবরাহ কমার অজুহাতে পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলেছে। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৮ মাস পর আজ শনিবার (৬ আগস্ট) ভারত থেকে কাঁচা মরিচ আসা শুরু হবে।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের বাজারে যেকোনো পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পণ্য আমদানি করে থাকে। তবে, বেশ কিছুদিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ ছিল। কারণ, বাংলাদেশ সরকার ইমপোর্ট পারমিট বন্ধ করে রেখেছিল। তবে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। যার ফলে বন্দরের ব্যবসায়ীরা এলসি করেছে, শনিবার থেকে ভারত হতে কাঁচা মরিচ আমদানি হবে। সেই সঙ্গে কমে আসবে দাম।
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, দেশের কৃষকের স্বার্থ বিবেচনায় গত বছরের ১০ নভেম্বর হতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ হয়। দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে ফের ভারত থেকে মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের দুইজন আমদানিকারক ২ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






