ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ১১:২৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ভারত সিরিজ হচ্ছে না, নারী বিসিএল শুরু ১৫ ডিসেম্বর 

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০১ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। সেখানে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচ খেলার ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত স্থগিত হয়ে গিয়েছে। 

আর এই বিষয়টি বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিসিআই। স্পষ্ট করে তারা জানিয়েছে, সিরিজটি মাঠে গড়াতে পারে ফাঁকা সময়ে। তবে প্রশ্ন কবে হবে স্থগিত হওয়া সিরিজটি? ঢাকা পোস্ট নিশ্চিত হয়েছিল যে ২০২৮ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজটি!

ডিসেম্বরে আন্তর্জাতিক সিরিজ না থাকায় ফাঁকা সময়ে কী করবে বাংলাদেশ নারী দল? তবে নারী ক্রিকেটাররা বিসিএল খেলবেন এই সময়ে। ফরম্যাট বদলে এই বিসিএল হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। টুর্নামেন্টের দিনক্ষণও চূড়ান্তও হয়েছে। আগামী ১৫ তারিখ থেকে রাজশাহীতে শুরু হবে নারী বিসিএল, যার ফাইনাল ২৫ ডিসেম্বর।

মূলত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার থাকায় ফরম্যাট বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে বিসিএল করার চিন্তা করেছে বিসিবি। ৪ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়েই হবে এই টুর্নামেন্ট।