ভারি তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২০ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার
ছবি: সংগৃহীত
ভারি তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপজুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। তুষারপাতের কারণে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন। আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন।
ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস ও আমস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন। এই ভোগান্তি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সে কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লঁদ এলাকায় বরফের কারণে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন। এর মধ্যে পূর্ব প্যারিসে একটি ভারি পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
অন্য ঘটনায়, এক ট্যাক্সিচালক তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা দেন এবং গাড়িটি মার্ন নদীতে পড়ে গেলে একজন নিহত হন।
বলকান অঞ্চলজুড়েও তুষারপাত ও ভারি বৃষ্টি হয়েছে। বসনিয়ার রাজধানী সারায়েভোতে সোমবার ভেজা তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানান, মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। জনগণকে সড়কে যাতায়াত সীমিত রাখতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার তুষারপাত ও কালো বরফের আশঙ্কায় দেশটির ৩৮টি জেলা সতর্কতা জারির আওতায় আনা হবে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
ফ্রান্সের কর্তৃপক্ষ জানায়, রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি-শার্ল দ্য গল বিমানবন্দরের ৪০ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে। একই সময়ে অরলি বিমানবন্দর তাদের প্রায় এক-চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামের স্কিপহোল বিমানবন্দরে বুধবার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, ফলে ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক বিঘ্ন ঘটে। শত শত যাত্রী আটকা পড়েন, যাদের অনেকেই সংযোগ ফ্লাইটে উঠতে পারেননি। ফ্লাইট পুনরায় কবে চালু হবে-সে তথ্য জানতে এয়ারলাইনের কাউন্টারগুলোতে দীর্ঘ সারি দেখা যায়।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর বড় একটি অংশ পরিচালনা করছিল ডাচ এয়ারলাইন কেএলএম। সংস্থাটি জানায়, তাদের বিমানের বরফ গলানোর তরল প্রায় শেষ হয়ে গেছে। ‘চরম’ আবহাওয়া ও সরবরাহ জটিলতাকে এর জন্য দায়ী করা হয়। স্কিপহোল বিমানবন্দরে বহু যাত্রী দীর্ঘ অপেক্ষা ও তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
আমস্টারডাম থেকে নরওয়ে যাওয়ার চেষ্টা করা স্পেনের যাত্রী হাভিয়ের সেপুলভেদা রয়টার্সকে বলেন, বিমানবন্দরের পরিস্থিতি ছিল ‘অরাজক, অগ্রহণযোগ্য, হতাশাজনক, বিরক্তিকর এবং সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’
তিনি জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে কেএলএম-এর সহায়তা ডেস্কে লাইনে দাঁড়ান। ৬ ঘণ্টা পরও তিনি লাইনের সামনের দিকে পৌঁছাতে পারেননি।
স্কিপহোল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তাদের তুষার পরিষ্কারকারী দল সার্বক্ষণিক কাজ করছে এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিমানগুলো সতর্কতার সঙ্গে বরফমুক্ত করা হচ্ছে।
ডাচ সম্প্রচারমাধ্যম এনওএস জানায়, বুধবার স্কিপহোল বিমানবন্দর থেকে উড্ডয়নের জন্য নির্ধারিত আরও ৬০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
তীব্র তুষারপাতের কারণে রেল যোগাযোগেও বিঘ্ন ঘটে। মঙ্গলবার সকালে আইটি বিভ্রাটের কারণে নেদারল্যান্ডসে সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সকাল ৯টার পর কিছু ট্রেন চলাচল শুরু হলেও দিনভর সমস্যা অব্যাহত থাকে। আমস্টারডাম থেকে প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো হয় বাতিল করা হয়, নয়তো বিলম্বে চলাচল করে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











