ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:০৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ভাষা শহীদের রক্তে রাঙানো শিলচর

আপডেট: ১২:৫৭ পিএম, ২০ মে ২০১৫ বুধবার

Shilchar-Bhasa-Shahidস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে বাংলাদেশে ছাত্রসহ অনেক মানুষ প্রাণ উৎসর্গ করেছিলেন। সেই ভাষা আন্দোলনের নয় বছর পরে অর্থাৎ ১৯৬১ সালের ১৯মে  বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আসামের বরাক উপত্যকার শিলচরে এমন আরো একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলেনে একজন নারীসহ এগারো জন বাঙালি প্রাণ উৎসর্গ করেছিলেন। বাংলা ভাষা নিয়ে শিলচরে হওয়া সে আত্মত্যাগের কথা আমাদের অনেকের এখনো হয়তো অজানা রয়ে গেছে। পৃথিবীতে একই ভাষার জন্য দুটি আলাদা রাষ্ট্রে এবং আলাদা সময়ে প্রাণ দেয়ার অনন্য ইতিহাস এটি। uni_kamalabhatta003সেদিন যাদের হত্যা করা হয়েছিল তাদের ভেতর কমলা ভট্টাচার্য  ছিলেন অন্যতম। তিনি পৃথিবীর এক মাত্র নারী যিনি ভাষার জন্য শহীদ হন। ১৯৬১ সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার বরাক উপত্যকা (বরাক ভ্যালি)-র কাছাড় জেলার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলাভাষাভাষীদের প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু অহমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালিরা এবং পরে তা আন্দোলনে রূপ নেয়। ১৯৬১ সালের ১৯ মে সকাল-সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ন বাংলাভাষা আন্দোলন কারীদের প্রতি নির্বিচারে গুলিবর্ষণ করলে ১১জন ভাষাসৈনিক ঘটানাস্থলে শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক। রক্তাক্ত হয়ে যায় শিলচর রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকা। প্রশাসন পরবর্তীতে ১৪৪ ধারা জারি করেন শিলচর শহরে। শোকে স্তব্ধ হয়ে পড়া বরাক উপত্যকার বাঙালিরা ২০ মে ১৪৪ ধারা উপেক্ষা করে শহীদদের লাশ নিয়ে শিলচর শহরে স্মরণকালের বৃহত্তম শোকমিছিল বের করে। মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে সেদিন নারী ভাষা সৈনিক কমলা ভট্টাচার্যের পাশাপাশি যারা শহীদ হন তাঁরা হলেন- শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চন্ডিচরন সূত্রধর, সত্যেন্দ্র দেব, হীতেশ বিশ্বাস, কুমুদরঞ্জন দাস, তারিণী দেবনাথ, সুনীল সরকার এবং সুকুমার পুরকায়স্থ। আসাম রাজ্য সরকার আন্দোলনকারীদের চাপের মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল বাংলাকে ২য় রাজ্যভাষা হিসেবে ঘোষণা দিতে। ২০.০৫.২০১৫