ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২৩:৪৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ভিক্টোরিয়া হ্রদে ফেরিডুবি : নারী-শিশুসহ প্রাণহানী ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৮ শনিবার

আফ্রিকার বৃহত্তম ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে ও আরো অনেক লোক নিখোঁজ রয়েছে। এদিকে প্রাণে বেঁচে থাকা মানুষের সন্ধানে শুক্রবার তাঞ্জানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। খবর এএফপি’র।


স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক যাত্রী ছিল। হ্রদটি উগান্ডা ও কেনিয়া পর্যন্ত বিস্তৃত।


উকারাউয়ি জেলা পরিষদের প্রধান জর্জ নিয়ামাহা বলেন, ‘সেখানে ফেরি ডুবির ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক লোক প্রাণ হারিয়েছে বলে আশংকা করা হচ্ছে।’


এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা বৃহস্পতিবার রাতে জানান, এতে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে এবং আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

এই বিভাগের জনপ্রিয়