ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ।
মঙ্গলবার রাত পৌনে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি রাত পেরিয়ে এখনো (বুধবার) চলছে।
সকালে ভিসি চত্বরে গিয়ে দেখা যায়, ভিপি নুরসহ শিক্ষার্থীরা শুয়ে আছেন। এর আগে রাত পৌনে ৮টা থেকে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ শুরু করেন তারা। ‘সন্ত্রাসী হামলা’র বিচার না হওয়া পর্যন্ত তারা সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাবেন বলে জানান।
অবস্থান ধর্মঘট কর্মসূচি সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন জানান, নুরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিভিন্ন আবাসিক হল থেকে বহিরাগতদের বহিষ্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালবে। দাবি আদায়ে প্রয়োজনে লাশ হয়ে ফিরব।
মঙ্গলবার সন্ধ্যায় সলিমুল্লাহ মুসলিম হলে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে স্মারকলিপি দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অবরুদ্ধ হন নুর। এরপর পৌনে ৮টার দিকে হল প্রাধ্যক্ষের নিরাপত্তায় তিনি বের হন।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



