ভুটানের লিগে এবার যোগ দিলেন নীলা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শেষ করেই দেশে ফিরেছেন অর্পিতা বিশ্বাস, সুরভী আকন্দ প্রীতি ও অন্যরা। ভারতের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলের একাংশ রোববার দেশে এসেছে। বাকি সদস্যরা ফিরবেন নেপাল হয়ে।
কিন্তু ফাইনালের একদিন পরই নতুন অভিযানে নাম লেখালেন সাফজয়ী দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলা। রোববার সকালে ভুটানের উদ্দেশে রওনা দিয়ে তিনি এখন পারো এফসির খেলোয়াড়। ইতোমধ্যে ক্লাবটির নারী দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিনি।
নীলাকে স্বাগত জানিয়ে পারো এফসি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় দলের উজ্জ্বল তারকা নিলুফা ইয়াসমিন নীলাকে আমাদের পরিবারের অংশ হিসেবে পেয়ে আমরা গর্বিত। মাঠে এবং মাঠের বাইরে তার উপস্থিতি দলকে আরও উজ্জীবিত করবে।’
এবারের যোগদানের মধ্য দিয়ে ভুটান নারী লিগে বাংলাদেশের ফুটবলারের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এর মধ্যে শুধু পারো এফসিতেই আছেন সাতজন। সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া, শিউলি আজিম, সাবেক ফুটবলার লিপি আক্তার এবং সর্বশেষ নীলা।
এ ছাড়া থিম্পু সিটির হয়ে খেলছেন সানজিদা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। ট্রান্সপোর্ট ইউনাইটেডে আছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা। রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে মাঠে নামছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও মিডফিল্ডার স্বপ্না। এই ক্লাবের হয়েই সম্প্রতি এএফসি নারী চ্যাম্পিয়নস লিগে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











