ভুয়া স্ট্যাটাসে বিরক্ত তিশা, সুর মেলালেন ফারুকী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
তারকাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবনে কখন কী ঘটে, তার সবটুকু জানতে দর্শকদের একটু বাড়তি আগ্রহ। সে ক্ষেত্রে যদি তারকা দম্পতি হয়, তাহলে তো আর কথাই নেই।
সম্প্রতি গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নামে খোলা একটি ভুয়া পেজ থেকে এই তারকা দম্পতির ছবিসহ স্ট্যাটাস দেওয়া হয়। পরবর্তীতে যেটি গণমাধ্যমের নজরে আসে এবং স্ট্যাটাসটি সংবাদ আকারে প্রকাশ করা হয়। এ ঘটনায় বেশ বিরক্ত অভিনেত্রী।
শুক্রবার (২২ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিশা জানান, “প্রিয় ভাই-বোনেরা, গত কয়েক দিন ধরে দেখছি আমার নামে খোলা একটা ফেইক পেজ থেকে আমার আর ফারুকীর ছবি দিয়ে একটা বানোয়াট স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর আমার আর ফারুকীর একটা ছবি আমি শেয়ার করেছিলাম। সেই ছবিটা চুরি করে তার সাথে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লিখেন ওই ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। গত কয়েক দিনে অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে।”
তিনি যোগ করেন, ‘আমি এই ফেইক স্ট্যাটাসের জন্য খুবই বিরক্ত। কারণ, আমার চোখে আমার হাজব্যান্ড দায়িত্বশীল তো বটেই, খুব সুন্দরও। প্রিয় ভাই-বোনেরা, দয়া করে ওই ফেইক পেজটাকে রিপোর্ট করলে আমি খুবই খুশি হব!’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনেরা, দয়া করে চেক করে নেবেন আমার নামে যে কথা প্রচার হচ্ছে সেটা আমার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়েছে কি না। ধন্যবাদ।’
এদিকে একই ঘটনায় স্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এটা খুবই ফানি যে, কত সহজে ফেইক নিউজ অনলাইনে ছড়ায়। কেবল লেস ইনফরমড লোকজন না, ওয়েল ইনফরমড লোকজনও ফেইক নিউজ ছড়ায় দুই হাতে। এমনকি শেষমেশ সেই ফেইক নিউজ দায়িত্বশীল দৈনিক পত্রিকার পাতায়ও ঠাঁই করে নেয়। কই যাবেন বলেন?'
এই নির্মাতা বলেন, “গত কয়দিন ধরে দেখতেছিলাম তিশার একটা ফেইক পেজ থেকে আমার আর তিশার ছবি দিয়ে তিশার বরাতে একটা বাকোয়াজ স্ট্যাটাস শেয়ার হচ্ছে। করোনা থেকে সুস্থ হওয়ার পর তিশা আমার আর ওর একটা ছবি শেয়ার করে! সেই ছবিটা চুরি করে তার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস লেখে ওই ফেইক পেজের অ্যাডমিন! ‘সুন্দর পুরুষের চেয়ে দায়িত্বশীল পুরুষ ভালো’ টাইপের কিছু একটা। সেটা দেখি আমার ফ্রেন্ডলিস্টে থাকা অনেকেই শেয়ার করেন। আজকে দেখি সেই ফেইক স্ট্যাটাস থেকে পত্রিকায় নিউজও হয়ে গেছে। নিশ্চয়ই আরো পত্রিকায় ছাপা হয়েছে বা হবে। এইসব দেখে তিশা তো মহাক্ষ্যাপা। কারণ সে ডেফিনেটলি মনে করে তার হাজব্যান্ড দায়িত্বশীল তো বটেই, তার চোখে খুব সুন্দরও।”
ফারুকী যোগ করেন, ‘হে ভাই ও বোনেরা, দয়া করে ফেইক পোস্ট শেয়ার করার আগে দেখে নিন পেজটা ভেরিফায়েড কি না। পেজের নামের পাশে ব্লু টিক আছে কি না, দেখে নিন। আর দয়া করে ওই ফেক পেজটাকে রিপোর্ট করলে আমরা খুবই খুশি হব।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








