ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২০:৫৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ভেঙে গেছে গোমতীর বাঁধ, মাইকিং করে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৩ আগস্ট ২০২৪ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা শিদা আক্তার।

জানা গেছে, বুড়িচংয়ের বুরবুড়িয়া এলাকায় প্রথমে একটি ছোট গর্ত দিয়ে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণ পর প্রবল স্রোতে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে বুড়িচং উপজেলার বাড়িঘরে।

বাঁধ ভেঙে যাওয়ার পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য।

স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও সাধারণ জনগণকে সহায়তা করছেন। বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা শিদা আক্তার।

তিনি বলেন, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশে বাঁধের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। প্রবল স্রোতের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।


আশপাশের বাসিন্দাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।