ভেঙে গেল স্বাগতার ৬ বছরের সংসার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
অভিনেত্রী জিনাত সানু স্বাগতার বিবাহবিচ্ছেদ হয়েছে। বছর শেষে ঘরভাঙ্গার এই খবরটি তার ভক্তদের মন খারাপ করে দিয়েছে। স্বাগতার ৬ বছরের সংসারজীবনে ইতি ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে স্বাগতা জানান, তাদের দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। ফলে তাদের দুই পরিবার মিলে সংসার জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন। তারা ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেছিলেন।
দীর্ঘ সাত বছরের প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। জানা গেছে, ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্বামী চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।
স্বাগতা এ প্রসঙ্গে বলেন, ‘মানুষের প্রতিটি সম্পর্কে কমবেশি জটিলতা থাকে। একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি।’
স্বাগতা আরও বলেন, ‘যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।’
প্রসঙ্গত, স্বাগতা অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। অভিনয়, উপস্থাপনা ছাড়াও তিনি সংগীতচর্চা করছেন।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি