ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৩ জুলাই ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
উত্তর ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে। এই বিপর্যয়ে আহত হয়েছেন আরও অন্তত ১২ হাজার ৪০০ মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতের এই সংখ্যা দীর্ঘ যাচাই-বাছাই এবং তথ্য মিলিয়ে চূড়ান্ত করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, সরকার কোনো অবস্থাতেই পর্যাপ্ত প্রমাণ ও পরিচয় নিশ্চিত না করে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ করতে চায় না। তিনি বলেন, তথ্য যাচাইয়ের সময় এমনও হয়েছে যে, পূর্বে মৃত বলে ধরে নেওয়া পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় যথাক্রমে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে সংঘটিত এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হন।
সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে দেশটির অন্তত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার ৮০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছেছে।
ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনর্গঠন এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য ভেনেজুয়েলা সরকার ইতোমধ্যে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সহায়তা নিয়ে আলোচনা চলছে।
পুনর্নির্মাণ কাজের জন্য সরকার প্রাথমিকভাবে ২০ কোটি ডলার বরাদ্দ করেছে। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা গ্রহণের লক্ষ্যে একটি বিশেষ তহবিল হিসাবও খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর অবস্থা মূল্যায়ন এবং পুনরুদ্ধার কার্যক্রমে আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও সহায়তা করছেন।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অবকাঠামো মিলিয়ে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭০ কোটি ডলারে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ভেনেজুয়েলার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











