ভোটের পরদিন রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৮ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন শনিবার (৬ জানুয়ারি) এবং ভোটের দিন (৭ জানুয়ারি) ঢাকার রাস্তা অনেকটাই ছিল ফাঁকা। ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মালবাহী গাড়ি চলতে দেখা গেছে সকাল থেকে। তবে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় তেমন একটা দেখা যায়নি।
সকাল ৯টায় রাজধানীর বাড্ডা থেকে শুরু করে রামপুরা, মালিবাগ, মগবাজার, মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখা যায় যানবাহন চলছে।
এর আগের দুইদিন সপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি থাকায় সাধারণ মানুষের অফিসে যাওয়ার তাড়া ছিল না। তবে আজ থেকে আবারও সব সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকায় বেড়েছে অফিসগামী মানুষের চাপ। বাসের জন্য অপেক্ষা করতেও দেখা যায় অনেক যাত্রীকে।
তবে ভোট ঘিরে আজও মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখনও ভাবছেন হঠাৎ করেই যে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। দূর্বৃত্তদের হামলার বিষয়টি নিয়ে বেশি ভয় করছেন তারা। বাসে, ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত অনেকে।
আহমেদুল নামে ইলেকট্রনিকস পণ্যের এক ব্যবসায়ী জানান, গত কয়েকদিন ভোটকে কেন্দ্র করে মানুষের মাঝে আতঙ্ক বেশি ছিল। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে। তবে সমস্যা হচ্ছে দূর্বৃত্ত হামলা। কে হামলা করছে, কখন হামলা করছে কিংবা নিরাপদ দূরত্বে যাওয়া কোনো কিছুরই সুযোগ মিলছে না মানুষের। এটাই ভয়।
শারমিন আক্তার একটি মাল্টিন্যাশলাল কোম্পানিতে চাকরি করেন। তিনি জানান, এ কয়দিন ঘর থেকেই বের হয়নি। দেশের যে অবস্থা কোনো সময় কি হয় ভয়ই লাগে। এখনও বের হতাম না চাকরি না থাকলে।
রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











