ভোটের পর নির্বাচনী ইশতেহারের ফলোআপ হয় না : ফাহমিদা খাতুন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার
ছবি : সংগ্রহ করা
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, নির্বাচনের সময় মানুষের কাছে ভোট চাইতে নেতারা যে প্রতিশ্রুতি দেন তাতে ইশতেহার কাজে লাগে, কিন্তু তা নির্বাচনের পরে ফলোআপ হয় না। জনগণও ইশতেহারকে গুরুত্বের সঙ্গে নেয় না। শনিবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সত্যিকার অর্থে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দর্শন ইশতেহারে প্রতিফলিত হবার কথা। উন্নত দেশগুলোতে নির্বাচনী ইশতেহারই শুধু না, দলের নেতারা বিশেষ করে অর্থনৈতিক বিষযে বিভিন্ন নীতিমালার ফলাফল কী হবে বা সমাজের কোন স্তরকে কীভাবে দাগ কাটবে সে বিষয়েও তর্ক-বিতর্ক করে থাকেন।
তিনি বলেন, আমাদের দেশে তা হয় না এবং ইশতেহারটাও খুব একটা গুরুত্বের সঙ্গে বানানো হয় না। রাজনৈতিক দলগুলো প্রায়ই দায়সারা হয়ে সেটি বানিয়ে থাকেন। অর্থনৈতিক বিষয়গুলো লক্ষ্যমাত্রা দিয়ে নির্ধারিত হয় না।
রাজনৈতিক দলগুলো নির্বাচনের এই প্রতিশ্রুতিকে জনগণ কতটা গুরুত্ব দেয় এ বিষয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এটি অনেকটা দায়িত্বের মতো যে, দেয়ার জন্য দেয়া। বানালাম আর দিয়ে দিলাম। সাধারণ জনগণও তাই সেটাকে খুব একটা গুরুত্বের সঙ্গে নেয় না। নাগরিকসমাজ বা গণমাধ্যমের মধ্যেও ইশতেহার বিষয়ে সচেতনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন ফাহমিদা খাতুন।
ড. ফাহমিদা খাতুন বলেন, সরকারি অনেক কর্মকাণ্ড ইশতেহারের সঙ্গে সঙ্গতি রেখে করা হয় কী না প্রশ্ন থেকে যায়। মানুষ তাহলে কিসের ভিত্তিতে ভোট দেয়?
এ প্রশ্নের জবাবে ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আনুগত্য থাকে আর সরকারে থাকাবস্থায় কে কী কাজ করলো সেই হিসেবে মানুষ আসলে ভোট দিয়ে থাকে, ইশতেহারের দিকে তেমন একটা তাকায় না।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


