ভোট চলছে শতাধিক উপজেলা-পৌরসভা-ইউপিতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ২ নভেম্বর ২০২২ বুধবার
ফাইল ছবি
উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ সারা দেশে ১০২টি সাধারণ ও উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ নির্বাচনে চার পৌরসভায় সিসি ক্যামেরা দিয়ে সরাসরি মনিটরিং করছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য মঙ্গলবার দিনগত মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া ৩ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
যেসব জায়গায় নির্বাচন চলছে
চার পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ।
তিন উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর।
৪টি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। ওই চার উপজেলা হলো- নেত্রকোণা সদর, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা। আরও পড়ুন- আজ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন
১৯টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন পরিষদগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।
উপ-নির্বাচন হচ্ছে ১২টি ইউপিতেও। সেগুলো হলো- লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়ার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোণার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনার মহিচাইল এবং মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী।
এছাড়া ইউপি সদস্য পদে উপ-নির্বাচন হচ্ছে ৫৮ ইউনিয়নের ৬০টি ওয়ার্ডে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









