ভোলায় দুর্বৃত্তের আগুনে খালা-ভাগ্নির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৫ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
ভোলার লালমোহন উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত খাদিজার মা অংকুরা বেগম।
শুক্রবার গভীর রাতে উপজেলার চরভুতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুরমা (২৫) ও তার বোনের মেয়ে খাদিজা (৮)। দগ্ধ অংকুরাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুরমা বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের রফিকের স্ত্রী ও খাজিদা চরভুতা গ্রামের রফিজলের মেয়ে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। অংকুরাও তার ছোট মেয়ে খাদিজা ও ছোটবোন সুরমাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুরমা এবং আহত হয় খাদিজা ও তার মা অংকুরা। ঘরের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভোলা এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১১টায় শিশু খাদিজা মারা যায়।
হাসপাতালে ভর্তি অংকুরার অবস্থাও আশঙ্কাজনক। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, নিহতের পরিবারের অভিযোগ সুরমার স্বামী রফিক এ আগুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। কারণ যৌতুক নিয়ে সুরমার সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। তবে রাতের আঁধারে কেউ ঘাতকদের দেখতে পায়নি বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লালমোহন থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত সুরমার মেঝ বোন শাহিনুর ও ভাই মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সুরমার বাবার বাড়ি লালমোহন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পণ্ডিতবাড়ি। ছয় মাস আগে বোরহানউদ্দিনের দেউলা এলাকার রফিকের সঙ্গে বিয়ে হয় সুরমার। বিয়ের পর স্বামী রফিকের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এ নিয়ে বিচার সালিশও হয়। ১০ দিন আগে সুরমাকে রেখে চলে যায় তার স্বামী। সে বড় বোন অংকুরার বাড়িতে ওঠে। সেখানে এ ঘটনা ঘটে।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




