ভোলায় বখাটের আগুনে ঝলসে গেলেন মা-মেয়ে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ২২ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। মেয়ের চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে ঝলসে গেছে মায়ের শরীরও।
দগ্ধ মা-মেয়েকে প্রথমে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে শনিবার (২১ আগস্ট) রাতে। আহতরা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল্লার স্ত্রী ও মেয়ে।
অগ্নিদগ্ধ তরুণীর ভাই মো. আশরাফ হোসেন জানান, একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি হননি তার বোন। শনিবার তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। এরই জেরে শনিবার রাতে তার বোনকে একা পেয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে সুমন।
পরে বোনকে বাঁচাতে মা এগিয়ে গেলে তিনিও আগুনে ঝলসে যান। তার মা-বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমন পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হচ্ছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আহত তরুণীর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
-জেডসি
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



