ভোলায় ৩০ হাজার নারিকেল চারা বিতরণ করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ৮ জুন ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ভোলার ৭ উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে ৩০ হাজার নারিকেলের চারা বিতরণ করা হচ্ছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা জন প্রতি ৫ টি করে স্থানীয় উন্নত জাতের এসব চারা পাচ্ছেন। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।
কৃষি অফিস জানায়, জেলায় মোট নারিকেল চারা বিতরণের মধ্যে সদর উপজেলায় পাচ্ছে এক হাজার কৃষক, দৌলতখানে ৯০০ কৃষক, বোরহান উদ্দিন ও লালমোহনের ৯০০ করে ১৮০০, তজুমদ্দিনে ৬০০, চরফ্যাশনে ১২০০ এবং মনপুরায় ৫০০ কৃষক নারিকেলের চারা পাচ্ছেন। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় এসব নারিকেল চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, স্থানীয় উন্নত জাতের এক বছর বয়সের এসব নারিকেলের চারায় আগামী তিন বছর পর থেকে ফলন অসা শুরু করবে। ফলন শুরু হলে প্রায় ৩০ বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যাবে। এতে করে আমাদের প্রান্তিক, ক্ষুদ্র কৃষকরা লাভবান হবেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর বলেন, অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমাদের বিভিন্ন উপজেলায় এসব নারিকেলের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ চলছে। ফলে এ অঞ্চলে নারিকেল উৎপাদন বৃদ্ধি পাবার পাশাপাশি এ খাত আরো সমৃদ্ধ হবে। চলতি মাসের মধ্যেই সকল নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








