ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৯:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

ভ্যাকসিনই পারে বিশ্বে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৮ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, সম্ভবত কোভিড ১৯ এর ভ্যাকসিনই পারে পরিস্থিতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।

আফ্রিকার ৫০টির মতো দেশের সঙ্গে এক ভিডিও কনফারেন্সকালে গুতেরেস বুধবার এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারে কেবল নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন।

মহাসচিব বলেন, ২০২০ সালের শেষ নাগাদ এ ধরণের ভ্যাকসিন যেন বিশ্বজুড়ে পাওয়া যায় তার জন্যে আন্তর্জাতিক অংশীদাররা যাতে সম্মিলিত ও ঐক্যবদ্ধভাবে এবং তুমুল গতিতে কাজ করতে পারে তার জন্যে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োজন।

গুতেরেস বলেন, গত ২৫ মার্চ তিনি ২শ কোটি মার্কিন ডলার অনুদানের যে আবেদন জানিয়েছেন এখন পর্যন্ত তার ২০ শতাংশ পাওয়া গেছে।

তিনি কোভিড ১৯ মোকাবেলায় কিছু কিছু আফ্রিকান দেশের প্রচেষ্টার প্রশংসা করেন।