ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ২:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

মক্কায় দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০০ পিএম, ৪ আগস্ট ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পবিত্র মক্কায় হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি নারী হজযাত্রী মারা গেছেন।

নিহত দুই বাংলাদেশি নারী হলেন—ঢাকা জেলার মোহাম্মদপুর ভাটারার বাসিন্দা শাহনাজ আছিয়া বেগম (৬২)। অন্যজন কুমিল্লা জেলার দাউদকান্দির বাসিন্দা জোসনা আকতার (৫৩)।

আজ রোববার সকালে এ দুই বাংলাদেশি নারী হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।

এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৩১ বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ২৬ জন পুরুষ ও পাঁচজন নারী। এদিকে আজ সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৩৫টি ফ্লাইটে মোট এক লাখ ১৭ হাজার ৫২৭ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

-জেডসি