মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষে ক্লাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ১৪ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় আগামীকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে (শ্রেণিকক্ষে) স্বাভাবিকভাবে ক্লাস শুরু হবে।
সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
এর আগে শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উদ্বোধন শেষে তিনি জানান ১৫ মার্চ থেকে পুরোদমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস শুরু হবে।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে। শিগগিরই এ-সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক তা আমরা চাই না। তাদের পাঠ মনোযোগের সঙ্গে হওয়া ও আনন্দদায়ক হওয়ার জন্য আমরা কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।
মাধ্যমিকে পাঠদান হবে সংক্ষিপ্ত সিলেবাসে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।
উল্লেখ্য, কোভিড মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি হলে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা স্তরের প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে বন্ধ থাকে প্রাক-প্রাথমিক স্তর।
এরপর, চলতি বছরের শুরুতে সংক্রমণ আবারও বেড়ে গেলে ২১ জানুয়ারি থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এক মাস পর (২২ ফেব্রুয়ারি) প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষা স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









