মঙ্গলবার ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সফরে মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুর আসছেন। এদিন বিকেল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক আয়োজন চলছে। সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ জনসভা উপলক্ষ্যে প্রস্তুত করার কাজ চলছে। মাঠের একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করা হয়েছে। মাঠে নারী ও পুরষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বাঁধা: বাড়ি গিয়ে হুমকির অভিযোগ!
প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ দর্শক শ্রোতা মাঠে প্রবেশের পথ নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি শহরজুড়ে শুরু হয়েছে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকাজুড়ে সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য্য বর্ধনের জন্য রঙ করা হচ্ছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়ক পরিষ্কার করা ও সেসব ড্রেনের স্লাবে ত্রুটি আছে সেগুলোসহ রাস্তাঘাটের ছোটখাটো সংস্কার করে শহরের সৌন্দর্য্য ফুটিয়ে তোলা হচ্ছে।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
এ সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।
এ সভায় ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, ফরিদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ এসেছিলেন গত ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ছয় বছর নয় মাস ২ দিন পর আগামীকাল মঙ্গলবার ফরিদপুর শহরে আসছেন প্রধানমন্ত্রী।
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে











