ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৭:১৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

মঙ্গলবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের ধর্মঘট

আপডেট: ১২:২৩ পিএম, ১১ মে ২০১৫ সোমবার

11209752_1707826799444967_6492998869361264553_n-thumbnailস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :  পহেলা বৈশাখে টিএসসি এলাকায় যৌন হয়রানির ঘটনার বিচারের দাবীতে ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও আটকের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ইউনিয়ন। রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক এই ঘোষণা দেন। একই সাথে ঘটনার প্রতিবাদে আজ সোমবার দেশব্যপী বিক্ষোভ সমাবেশ ও বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে। 1431315739_0সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, পুলিশের হামলায় ছাত্র ইউনিয়নের প্রায় ৩৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। আটক করা হয়েছে ৫ জনকে। হাসান তারেক বলেন,পুলিশ বিগত ২৬ দিনেও কোন নিপীড়ককে আটক করতে পারেনি তারাই আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। এটি আমাদের বিচারহীনতার সংস্কৃতিকে আরো বেগবান করছে। ১১.০৫.২০১৫