ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ২৩:৪৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

মতিঝিলে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর মতিঝিলে ওলিও গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠান স্থানান্তরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৫০০ বিক্ষুব্ধ গার্মেন্টসকর্মী। এতে ওই এলাকায় তীব্র যানজটের জুড়ে সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, তাদের না জানিয়ে কর্তৃপক্ষ মতিঝিল থেকে কেরানীগঞ্জে কারখানা স্থানান্তর করেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে তারা সড়ক অবরোধ করে রাখেন।

মতিঝিল ট্রাফিক জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল থেকে ৪০০-৫০০ গার্মেন্টসকর্মী সড়ক অবরোধ করায় মতিঝিলের প্রতিটি পয়েন্ট বন্ধ রয়েছে। গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন। শিগগির বিষয়টি সমাধান হবে বলে আশা করছি।