ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৪:০৩:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

মতিঝিলে লিফটে আটকেপড়া ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর দিলকুশায় মতিঝিল বোরাক সেন্টারে লিফটে আটকেপড়া এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার করা ওই নারীর নাম ইলোরা পাল (৩৯)। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। আজ রোববার (২০ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করা হয়।

জানানো হয়, আজ সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে দিলকুশা এলাকার মতিঝিল বোরাক সেন্টারের লিফটে ইলোরা পাল নামে এক নারী আটকে পড়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দলটি দ্রুত সময়ে নিরাপদে উদ্ধার করে লিফটে আটকেপড়া ইলোরা পালকে। সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ইলোরা পাল বলেন, লিফটে আটকে থাকার সময়টি খুবই আতঙ্কে কেটেছে। মনে হচ্ছিল আর জীবিত ফিরতে পারব না। দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে উদ্ধার করায় ফায়ার সার্ভিসের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।