মনে ভয় কাজ করছে: রোজিনা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
চিত্রনায়িকা রোজিনা
চিত্রনায়িকা রোজিনা; ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। গত বছর এই অভিনেত্রী নাম লিখিয়েছেন ছবি পরিচালনায়। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে তার যাত্রা শুরু হয়।
প্রথম সিনেমায় রোজিনা সহশিল্পী হিসেবে বেছে নিয়েছেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছেন ‘বংশধর’, ‘নসীব’, ‘রতন মালা’, ‘নিকাহ’, ‘সম্মান’সহ বেশ কিছু সিনেমায়। তাদের সবশেষ কাজ ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি নাটকে। তাও বছর দশেক আগে।
এবার রোজিনা পরিচালিত ও অভিনীত প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ৩ মার্চ। ছবিটি কিছুদিন আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রথম সিনেমা মুক্তির আগেই রোজিনা জানালেন, খুব শিগগিরই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করবেন তিনি। এখানেও থাকবে নানা চমক।
‘দোলনা’ খ্যাত অভিনেত্রীর ভাষ্য, ‘আমার প্রথম পরিচালিত ছবি আগামী ৩ মার্চ মুক্তি পাবে। আগামী মাস থেকেই ছবির প্রচারণা শুরু করব। আর আমি মনে করি, প্রচারণা ছবিরই একটি অংশ। তাই এখানে অনেক চমক রাখতে চাচ্ছি। বেশ কিছুদিন ধরেই ছবিটির প্রচারণা কেমন হবে- তা নিয়ে পরিকল্পনা করছি। আর এখানে বেশ কিছু চমকও রাখতে চাই, শত হলেও এটি আমার পরিচালিত প্রথম ছবি।’
দ্বিতীয় সিনেমা নির্মাণ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘নতুন আরও একটি গল্প নিয়ে কাজ করছি। “ফিরে দেখা” মুক্তির পর সেটির কাজ শুরু করব। প্রথম ছবির গল্প হিসেবে একটি সত্য ঘটনাকে বেছে নিয়েছি। দ্বিতীয় ছবির গল্পটিও তাই হবে। আশা করি, গল্পগুলো সবার ভালো লাগবে।’
রোজিনা বলেন, ‘অভিনয় ক্যারিয়ারে অনেক যুগ কাটিয়েছি। এতো বছর পর নির্মাণ করার সাহস দেখিয়েছি। আমি নিজের শতভাগ দিয়ে কাজটি করেছি। কোথাও কমতি রাখিনি। প্রতিটি মানুষ তো আর শতভাগ পরিপূর্ণ না। প্রথম ছবিতে ভুল থাকতে পারে। তবে আমার ছবি যারা দেখেছেন (সেন্সর বোর্ডের সদস্যরা) তারাই প্রশংসা করেছেন। তারপরও কিন্তু আমি সন্তুষ্ট না। মনের ভেতরে অনেক ভয় কাজ করছে। যখন ভক্ত-দর্শকরা ছবিটি দেখে বলবে, “হ্যাঁ, ছবিটি সুন্দর হয়েছে’। তখনই সেই ভয় কাটবে। আর আগামীতে আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাব।’
‘ফিরে দেখা’ সিনেমাতে ইলিয়াস কাঞ্চন ও রোজিনার পাশাপাশি আরও অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও স্পর্শিয়া। ছবির শুটিং হয়েছে রাজবাড়ী জেলার পদ্মা তীরবর্তী এলাকায়।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার











