ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরুবা খান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলরুবা খান। তিনি ‘পাগল মন’ গানের জন্য ব্যাপক পরিচিত।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য এবং নিজস্ব চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

দিলরুবা খান বলেন, ‘দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এই কাজগুলো বড় পরিসরে করা সম্ভব-এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।’

তিনি আরও বলেন, ‘আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে, আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এই দলে রয়েছে।’