মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ পিএম, ১১ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল আওয়ামী লীগ। এরই মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আ ক ম মোজাম্মেল হক পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের আবারও পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলী পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, আনিসুল হক আবারও পেয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ফের শিল্পমন্ত্রী হয়েছেন, আসাদুজ্জামান খানও আগের মতো হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেয়েছেন মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদার আবারও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।
নারায়ন চন্দ্র চন্দ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়, আব্দুস সালাম হয়েছেন পরিকল্পনামন্ত্রী, মো. ফরিদুল হক খান আবারও পেলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান পেয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মো. আব্দুস শহীদ পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, স্থপতি ইয়াফেস ওসমান আবারও পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
ডা. সামন্ত লাল সেন পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. জিল্লুল হাকিম, সাবেক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী দেখবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আর সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হলেন।
অন্যদিকে, প্রতিমন্ত্রীদের মধ্যে নসরুল হামিদ আবারও বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছেন, খালিদ মাহ্মুদ চৌধুরী আবারও নৌ-পরিবহন মন্ত্রণালয়ে জায়গা পেলেন, জুনাইদ আহমেদ পলক পেলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুক আবারও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, বেগম সিমিন হোসেন (রিমি) পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা পেলেন পার্বত্য ও চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী হিসেবে মো. মহিবুর রহমান দায়িত্ব পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের, মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শফিকুর রহমান চৌধুরী, বেগম রুমানা আলী পেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বাণিজ্য প্রতিমন্ত্রী হলেন আহসানুল ইসলাম (টিটু)।
আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথবাক্য পড়ান। এরপর একে একে শপথ নেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
শপথ অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। এতে ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিলেন।
নতুন মন্ত্রিসভা
জাতীয় থেকে আরও পড়ুন
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ফিরে এলেন ফারুক খান
অনলাইন ডেস্ক
১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম
Image not found
দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান। নবম জাতীয় সংসদের মন্ত্রিসভায় তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ নেন তিনি। শপথ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন।
এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে ফারুক খানকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ৭ ইউনিয়ন) থেকে জয়ী হয়েছেন ফারুক খান। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মো. কাবির মিয়া ঈগল প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৩৪ ভোট।
১৯৫১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক খান। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেছেন।
সামরিক বাহিনীর চাকরি ছেড়ে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন ফারুক খান। এবার নিয়ে তিনি মোট ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হলেন।
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- প্রধানমন্ত্রী পদে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- পবিত্র শবে বরাত আজ
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু











