মন যে এবার গয়নার দিকে
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৪৪ পিএম, ৩১ মে ২০১৮ বৃহস্পতিবার
কবি মনের আকুতি প্রকাশ পায় নারীর সৌন্দর্য্য। আর সেই রুপের স্তুতি বহুগুন বাড়িয়ে দেয় গয়না। ঈদ উপলক্ষে কেনাকাটার পর্বে চলছে গয়না কেনার ব্যস্ততা। এবারের ঈদে সবচেয়ে বেশি গুরত্ব পাচ্ছে নতুন নতুন গয়নার ডিজাইন আর মেটেরিয়াল। ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে গয়নার কদর থাকবে এবার ঈদে সবচেয়ে উঁচুতে।
গয়নার দোকানে বেচাকেনার ধুম পড়েছে। নিজের রুচি ও সাধ্যের মধ্যে আকর্ষনীয় গয়নাটি নিজের জন্য কিনতে অনলাইন তো বটেই মার্কেটেও ছুটে যাচ্ছেন সব বয়সী নারীরা। এক কথায় ঈদকে ঘিরে জমজমাট গয়নার বাজার।
একসময় গয়না মানে ছিল সোনা বা রূপার কারুকাজ। চলতি ফ্যাশনে গয়না শুধু দামি ধাতু বা ডিজাইনে সীমাবদ্ধ নেই। যুগের সঙ্গে মিলিয়ে এসব গয়নায় এসেছে রং, নকশা, উপাদানের পরিবর্তন। ফলে হালকা ধরনের সোনালি, অ্যান্টিক বা কপার রঙের মেটালের এসব গয়না কিশোরী থেকে পরিণত বয়সের যে কেউই সাজের অনুষঙ্গ হিসেবে বেছে নিতে পারেন।
এখন কাঠ, কড়ি, মাটি ,ধাতু, জার্মান রুপা, পুঁতি, হাড়, পাখির পালক, কাপড়, পমপম দিয়ে নিজস্ব মহিমায় তৈরি হচ্ছে গয়না। দেশীয় সাজের এসব গয়না , কাপড়ের তৈরি মালা, ইয়ক দিয়ে কাপড়ের চন্দ্র হার, হ্যান্ড পেইন্ট, রিক্সা আর্ট, বিডস এমনকি সুতার কাজও করা। ফ্যাশন জুয়েলারি নামে কাঠ, সুতা, হালকা ধাতু, রঙিন বিডস ছাড়াও বিভিন্ন গাছের বীজ দিয়ে তৈরি গয়না রয়েছে শৈলীতে। আনারকলি, পদ্ম, তাজমহল বাদ পড়ছেনা না রিক্সা আর্টও।
আদী আমলের মকরমুখী বালা, পাতলা পাতের হার কাটাইয়ের কাজ করা গয়না এখন তৈরি হচ্ছে মেটেলে। হালকা পাতলা এ গহনাগুলোর সোনালি রং চোখ জুরিয়ে যায়। আজ নিউমার্কেট, চাঁদনীচক, গাউছিয়ার বাজার ঘুরে এবারের গয়নার চলতি ধারার নকশা সম্পর্কে এরকম ধারণা পাওয়া গেল। বাজার ঘুরে দেখা গেল শুধু তরুণীরা নয়, শিশু থেকে শুরু করে সব বয়সী নারীরাই কিনছেন গয়না। তবে এবারের ঈদে গোল্ড প্লেটের গয়নার চাহিদা বেশি।
গুলশান, বনানী, গাউছিয়া, নিউমার্কেট, চাঁদনীচক, চন্দ্রিমা, ধানমন্ডি হকার্স মার্কেট ঘুরে জানা গেল, এসব জায়গায় ৫০ বা ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ বা ২ হাজার ৫০০ টাকার মধ্যেই দুল, আংটি, চোকার, হার, লকেট এসব পাওয়া যাচ্ছে। এছাড়া স্টোনের চুড়ি ৫০০-১০০০ টাকা, কানের দুল ১০০-৪০০ টাকা, মেটালের ট্রেডিশনার ভারী সেট ৪০০-৪০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দোকানিরা বলছেন, তাদের কিছু এক্সক্লুসিভ কালেকশন রয়েছে যেগুলোর দাম বেশি। তারা ভারত, নেপাল, থাইল্যান্ড এমনকি আদিবাসী গয়নাও নিয়ে আসেন। দোকানিরা জানান, মেয়েরা এমন গয়না চায় সব ছাপিয়ে যা সবার নজর কাড়বে। দাম খুব বেশি না হলেও আগের তুলনায় অনেক কিছুর দাম বেড়েছে। কারণ ডিজাইনে এসেছে নতুনত্ব।
ধানমন্ডি হকার্স মার্কেটে মাহিমা চৌধুরি মেয়ের জন্য গয়না কিনতে এসেছেন। বলেন, ঈদে সুন্দর কিছু কালেশন থাকে দোকানে তাই মেয়ের জন্য কিনে রাখলাম। চাঁদনীচকের দোকান ঘুরে গয়না কিনছিলেন দুই বোন সাথী আর মিতু। সাথীর পছন্দ স্টোনের চুড়ি এবং কাঠের গয়না আর মিতুর পছন্দ মেটালের ট্রেডিশনার ভারী সেট। দুজনেই দরদাম করে জিনিস কিনছেন।তবে স্বর্ণ কিনছেন অনেক কম ক্রেতাই। যদিও বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
স্বর্ণ ব্যবসায়ী সোহাগ জানান, ঈদের সোনার গয়নার চাহিদা রয়েছে। এ সময়ে বেশ কিছু টাকা একসাথে হাতে আসে তাই সোনা কেনার ক্ষমতা হয় অনেকের। আবার কেউ কেউ আছে যারা ঈদের সোনার গয়না কিনবেন বলেই সারাবছর টাকা জমান। তবে কিছু বাঁধা ক্রেতা যারা সবসময় কেনেন তারাই মূল ক্রেতা, নতুন মানুষের সংখ্যা অনেক কম।
সৌন্দর্য্য ও ফ্যাশনের প্রয়োজনীয় উপকরণের অনবদ্য জিনিস গয়না। ঈদ উপলক্ষে সবথেকে সুন্দর গয়নাটাই নিজের কালেকশনে রাখতে আর দেরি না করে এখনি বেড়িয়ে পড়ুন অভিনব ও মানানসই গয়নার খোঁজে।
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মা মারা গেছেন
- পুরস্কার নেওয়ার সিদ্ধান্ত মোহন রায়হানের, দিলেন ব্যাখ্যা
- আপনার আদর্শ বাগান কেমন হবে জেনে নিন
- বসুন্ধরা সিটিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
- সেহেরিতে ডাকতে আসা: ঐতিহ্য, ইতিহাস ও পরিবর্তনের গল্প
- ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু
- আগামী ১৩ জুন টেইলর সুইফটের বিয়ের তারিখ চূড়ান্ত
- ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
- খামেনিকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে: রেজা পাহলভি
- অগ্নিঝরা মার্চ শুরু আজ, স্বাধীনতার শপথ
- ইরানে বালিকা বিদ্যালয়ে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১১৮
- খামেনি হত্যা: প্রতিশোধের অঙ্গীকার ইসলামিক রেভল্যুশনারি গার্ডের
- জলবায়ু পরিবর্তনে জেরে দেবে যাচ্ছে রাজধানী ঢাকা: গবেষণা
- মৃত্যুর সময় কী করছিলেন ইরানের সুপ্রিম লিডার খামেনি?
- খামেনি নিহত: ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ





