মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চায়, প্রচার শুরু তৃণমূলের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
ফাইল ছবি।
২০২৪ সালে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছে। যিনি দেশের সার্বিক উন্নয়ন করবেন। ভোটের রাজনীতিতে তিনি যখন চারদশকে পা দেবেন তখনই তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। এমনটাই আশা তৃণমূলের। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে।
এদিকে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে জোট কী হবে তা নিয়ে নানা জল্পনা চলছে। তবে তারই মধ্যে এবার নতুন প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরে প্রচার শুরু করেছে তৃণমূল।
শনিবার একটি ওয়েবসাইটের সূচনা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। সেখানে লেখা হয়েছে, ভারত মমতা দি-কে চায়।
এদিকে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা তার নিজের মেয়েকে চায়। আর সেই স্লোগানেই বাজিমাত করেছিল তৃণমূল। এবার লোকসভা ভোটের আগে তৃণমূলের নয়া স্লোগান, ভারত মমতাদি কে চায়।
বলা হয়েছে, গোটা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই প্রচারের মাধ্যমে কার্যত দুটি উদ্দেশ্য সিদ্ধ করতে চায় তৃণমূল। একদিকে বিজেপিকে চাপে রাখা। অন্যদিকে জোট হলে তার নেত্রী যে মমতাকে করা দরকার সেই বার্তাও তুলে ধরা হচ্ছে।
ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, আমাদের আশা ২০২৪ সালে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন যিনি দেশের সার্বিক উন্নয়ন করবেন। ভোটের রাজনীতিতে তিনি যখন চারদশকে পা দেবেন তখনই তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। এমনটাই আশা তৃণমূলের।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











