ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৩:৩০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

মমতার সঙ্গে বৈঠক করতে চান সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১৩ পিএম, ২৬ মার্চ ২০১৮ সোমবার

এবার দিল্লি গেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে চান সোনিয়া গান্ধী। মমতাও চান তার সঙ্গে দেখা করতে। সোনিয়ার রাজনৈতিক সচিব আহমেদ পাটেল এ বৈঠকের জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন।


তবে মোদী-বিরোধী জোট গড়ার প্রশ্নে এ যাত্রায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার কর্মসূচি নেই তৃণমূল নেত্রীর। যদিও কংগ্রেস সূত্র বলছে, সোনিয়ার সঙ্গে মমতার বৈঠক যখন চলবে, তখন রাহুলও তাতে যোগ দিতে পারেন।


আহমেদ বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দু’টি ফ্রন্ট হওয়া কাম্য নয়। মোদী-বিরোধী মঞ্চে আমরা সকলে একজোট হব। কলকাতায় গিয়ে অভিষেক মনু সিঙ্ঘভিও সোনিয়ার দূত হিসেবে একই বার্তা দিয়ে এসেছেন।


সম্প্রতি সোনিয়া শিমলায় প্রিয়ঙ্কা বঢরার পুরনো বাড়ি সংস্কারের কাজ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তড়িঘড়ি করে মাকে নিয়ে দিল্লি ফিরে এসেছেন প্রিয়ঙ্কা। সূত্র বলছে, এখন সম্প্রতি ভালো আছেন। তবে চিকিৎসকের পরামর্শে সোমবার পর্যন্ত বিশ্রামে থাকবেন। সে দিন সন্ধ্য়ায় মমতার দিল্লি আসার কথা। সোনিয়ার শরীর ঠিক থাকলে মমতার সঙ্গে বৈঠক হতে পারে মঙ্গলবার।


এদিকে তৃণমূল সূত্রের খবর, মমতা গত কাল কলকাতায় জানিয়েছেন, সোনিয়ার সঙ্গে দেখা করবেন। তবে রাহুলের সঙ্গে বৈঠকের কোনও কর্মসূচি নেই। রাহুল যদি সোনিয়ার সঙ্গে বৈঠকের সময়ে আসেন তো ঠিক আছে। তবে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর, রাহুল-মমতা দেখা করানোর চেষ্টা চলছে।


বিজেপি এখন মোদী-বিরোধী ফ্রন্ট ভাঙতে মরিয়া। মোদী-বিরোধিতার রাশ কংগ্রেসের হাতে ছেড়ে দিতে নারাজ আঞ্চলিক বা অন্য বিরোধী দলগুলি। তারা তাই আপাতত কংগ্রসকে সরিয়ে রেখেই নিজেদের মধ্যে জোট গড়ার তৎপরতা শুরু করেছে।


এই অবস্থায় কংগ্রেসের কৌশল হলো, মোদীর বিরুদ্ধে একটি ফ্রন্ট গঠন করা যদি সম্ভব না হয়, সে ক্ষেত্রে কোনও ফ্রন্ট না গড়ে রাজ্যওয়াড়ি আসন সমঝোতার পথে হাঁটা। প্রয়োজনে তার জন্য একটি সমন্বয়কারী কমিটি গড়া হতে পারে। এমনকী, সেই কমিটির আহ্বায়ক করা হতে পারে মমতাকেও।

এখন পর্যন্ত দিল্লিতে মমতার যা কর্মসূচি, তাতে শরদ পওয়ারের সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। এ ছাড়া সংসদে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন। এখনও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের কোনও কর্মসূচি নেই।