মমেকে ও রামেক হাসপাতালে আরও ২৪ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত একদিনে ২৪ জনের মৃত্যু হয়েছে। উভয় হাসপাতালে করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জন করে করে মারা যান।
শনিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে নেত্রকোনার দুজন ও ময়মনসিংহের একজন রয়েছেন। তারা হলেন নেত্রকোনা সদরের ফারজানা খানম (৪৫), পূর্বধলার আব্দুল কাদের (৭০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালু সিংহ (৬০)।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুজন, জামালপুর ও শেরপুরের একজন করে রয়েছেন।
তারা হলেন ময়মনসিংহ সদরের সরফুন্নাহার (৬৫), রতন মিঞা (৩৫), ইয়াকুব আলী (৬৫), ফুলবাড়িয়ার ইয়াদ আলী (৭৫), ভালুকার রমিজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের আব্দুল কাদের (৬২), মুরতজা আক্তার (৬০), শেরপুর সদরের হালিমা খাতুন (৬৫) ও জামালপুরের বকশিগঞ্জের রফিকুল ইসলাম (৬২)।
অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৪ জন, উপসর্গ নিয়ে ৫ জন, করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় মারা যান ৩ জন।
এ নিয়ে চলতি আগস্টের প্রথম সাত দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে প্রাণহানি ছাড়িয়েছে ১০০। এর মধ্যে করোনায় ৩৯ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫৫ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ১৬ জনের মৃত্যু হয়।
শনিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
-জেডসি
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











