ময়মনসিংহে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, চালক আটক
আপডেট: ০৪:৪৫ পিএম, ১৩ মে ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই এলাকায় আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বাসের চালক ও চালকের সহকারী। পরে মহাসড়কের পাশে থাকা লোকজন ওই তরুণীকে উদ্ধার করেন। তাঁরা বাসের চালক নুর উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস আজ দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে। বাসের বেশির ভাগ যাত্রী শেরপুরের। ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জ। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের বাসে উঠতে পারবে বলে বাসের চালক তরুণীকে বাসে ওঠায়।
সন্ধ্যায় বাসটি ময়মনসিংহ শহরতলির চুরখাই এলাকায় আসার পর বাস শেরপুর না গিয়ে কিশোরগঞ্জ যাবে বলে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দেয় চালক ও সহকারী। ওই তরুণীকে কিশোরগঞ্জ যাওয়ার আশ্বাস দিয়ে বাসে থাকতে বলে। বাসটি ছাড়ার পর চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিল। বাসের গতিও কম ছিল। একপর্যায়ে ওই তরুণী বাসের জানালা দিয়ে লাফ দিয়ে নামতে চেষ্টা করলে লোকজন দেখে বাসটিকে ধাওয়া করেন। লোকজন বাসটি আটক করে চালক নুর উদ্দিনকে ধরে পুলিশে দেন। চালকের সহকারী পালিয়ে যায়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ওই তরুণী সুস্থ আছেন। চালককে গ্রেপ্তার করা হয়েছে।
১৩.০৫.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬











