ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৮:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

মশা দূর করার সহজ উপায়

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০৪:০৯ এএম, ২৮ জুলাই ২০১৭ শুক্রবার

বর্ষাকালে গাছের টবে জমে থাকা পানিতে বাড়ে মশার উপদ্রব। চিকুনগুনিয়ার মতোরোগ ছড়িয়ে পড়ছে এই মশা থেকেই। এছাড়া বাড়ির আশেপাশে ডোবা অথবা নোংরা জলাশয় থাকলে মশার উপদ্রব দেখা যায় বেশি। অপরিষ্কার ঘরেও মশা সহজে বংশবিস্তার করে। বাজারের মশা তাড়ানোর ওষুধ বেশিরভাগই বিষাক্ত। ঘরে শিশু থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো।

জেনে নিন প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে-

  • লেবু মাঝখান থেকে দুই টুকরা করে কয়েকটি লবঙ্গ গুঁজে নিন। ঘরের কোণায় রাখুন লেবুর টুকরা। লবঙ্গের ঝাঁঝে দূর হবে মশা।
  • রসুনের পানি স্প্রে করলে দূর হয় মশা। কয়েক কোয়া রসুন পিষে পানিতে দিয়ে সেদ্ধ করে নিন। রসুন ছেঁকে পানি বোতলে নিয়ে স্প্রে করুন ঘরে। মশা দূর হবে।
  • দরজা জানালা বন্ধ কর কর্পূরের ধোঁয়া দিন ঘরে। ২০ মিনিটের মধ্যে চলে যাবে মশা।
  • কেরোসিন তেল স্প্রে বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে। মশা থাকবে না।
  • নারকেলের গায়ে থাকা আঁশের সাহায্য দূর করতে পারেন মশা। নারিকেলের আঁশ শুকিয়ে টুকরা করুন। একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরুন। ৫-৬ মিনিটের মধ্যেই মশা দূর হবে।