ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:২০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

মসৃণ চুল পেতে কী ভাবে ব্যবহার করবেন পেঁপে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৫ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গরমে ত্বকের পাশাপাশি চুলও নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে। অতিরিক্ত রোদ, বাইরে ধুলো, দূষণে চুল আরও বেশি নিস্তেজ হয়ে পড়ে। রুক্ষ চুল কোমল ও মসৃণ করতে অনেকেই ভরসা রাখেন বাজারজাত প্রসাধনীর উপর। চুল ভাল রাখতে তাই প্রাকৃতিক উপাদান ব্যবহার করাই ভাল। এর জন্য ঘরে তৈরি হেয়ার মাস্ক হল আদর্শ। চুলের যত্নে ব্যবহার করতে পারেন পেঁপে। চুলের আর্দ্রতা বৃদ্ধি করতে দারুণ কাজ করে পেঁপে।

ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে বানাবেন পেঁপের হেয়ার মাস্ক?

উপকরণ

১) পাকা পেঁপে: আধ কাপ

২) নারকেলের দুধ: এক কাপ

৩) মধু: এক চা চামচ

প্রণালী

পাকা পেঁপে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে আধ কাপ মিক্সিতে বেটে নিন। এর মধ্যে নারকেলের দুধ ও মধু মিশিয়ে আরও এক বার মিক্সিতে ঘুরিয়ে নিন। পেঁপের এই ঘন মিশ্রণটি ভাল করে চুলের গোড়ায় ও মাথার তালুতে লাগিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু’-তিন দিন এই চুলের মাস্কটি ব্যবহার করুন। চুল হয়ে উঠবে কোমল ও মসৃণ।