মহাকাশ স্টেশনে গিয়ে টিকটক বানালেন নভোচারী
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৫ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
সামান্থা ক্রিস্তোফোরেত্তি
ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে এবার ভিন্নমাত্রায় নিয়ে গেলেন ইউরোপের নভোচারী সামান্থা ক্রিস্তোফোরেত্তি। প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) টিকটকের জন্য ভিডিও তৈরি করেছেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামান্থা ইতালির প্রথম নারী নভোচারী। ২০১৪ সালে প্রথম মহাকাশে ভ্রমণ করেন তিনি। সেবার আইএসএসে একজন নারী হিসেবে টানা ১৯৯ দিন কাটিয়ে করেন রেকর্ডও। ২০১৭-২০১৯ সালে সেই রেকর্ড ভেঙেও যায়। তবে এবার নতুন এক রেকর্ড করলেন তিনি।
চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বারের মতো মহাকাশভ্রমণে গিয়েছেন সামান্থা। সেখানে ধারণ করা ভিডিও পোস্ট করছেন টিকটকে। এসব ভিডিও দেখছেন কোটি কোটি মানুষ। এর জেরেই নভোচারী সামান্থা এখন টিকটক তারকাও বনে গেছেন।
মহাকাশে সামান্থা এই টিকটক ভিডিও করেছেন বৈজ্ঞানিক কল্পকাহিনি দ্য হিচহাইকারস গাইড টু দ্য গ্যালাক্সির লেখক ডগলাস অ্যাডামসের স্মরণে। সেখানে তিনি দেখিয়েছেন, মহাকাশে ওজনহীন অবস্থায় একটি ভেজা তোয়ালে কেমন আচরণ করে। ভিডিওটি দেখা হয়েছে ১৭ কোটি বারের বেশি।
পৃথিবী থেকে একটি মহাকাশযান উৎক্ষেপণের পর তা আইএসএসে স্থাপন করা পর্যন্ত বিস্তারিত দৃশ্য ধারণ করা হয়েছে সামান্থার অপর একটি টিকটক ভিডিওতে। এই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ১২ লাখ বারের বেশি।
তবে এটা ভাবলে চলবে না যে মহাকাশে গিয়ে সামান্থা শুধু টিকটক ভিডিও করছেন। প্রতিদিন মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণ ও গবেষণার কাজে ১২ ঘণ্টা করে সময় দিতে হচ্ছে তাকে। একটি গবেষণার বিষয় হলো মহাকাশযানে খুবই কম মহাকর্ষ বলের মধ্যে কীভাবে ডিম্বাশয়ের কোষগুলো কাজ করে, তা খতিয়ে দেখা। গবেষণাটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। তার বিশ্বাস, এই গবেষণার সুফল পাবে পৃথিবীর মানুষ।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






