ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১২:০৪:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

মহাসপ্তমীর মধ্যদিয়ে দূর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাঙালির শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মহাষষ্ঠী তিথিতে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্যদিয়ে । গতকাল শুক্রবার বোধনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা। সারাদেশে প্রায় ৩২ হাজার ম-পে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুধু ঢাকা মহানগরীতেই পূজা হচ্ছে ২৩৭টি ম-পে। পূজা ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া বন্দনা পূজার সমাপন হয় বিহিত পূজায়। আবাহনের মাধ্যমে মূল ম-পে দেবী আসীন হওয়ার পর সন্ধ্যায় দেবীর অধিবাস অনুষ্ঠিত হয়।

ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত রঞ্জিত চক্রবর্তী বলেন, ‘ষোড়শ উপচারে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন করেছি আমরা। সকাল সাড়ে ৮টায় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে মূল আচার। ৯টা ৫৮ মিনিটে সেই পূজা শেষ হয়েছে।’

তিনি বলেন, ‘বিল্ববৃক্ষ (বেলগাছ) মহাদেবের ভীষণ প্রিয়, পদ্মযোনী ব্রহ্মাও বিল্ববৃক্ষে দেবীকে প্রথম দর্শন করেন। তাই আমরা দেবীকে বিল্ববৃক্ষ তলেই আবাহন করছি। বিল্ববৃক্ষ তলে দেবী আবাহনের মধ্যে সংকল্প করেছি, দশমী পর্যন্ত যথাবিধ উপায়ে আমরা মায়ের পূজা করব।’

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন।’

এদিকে, গতকাল বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠ, ঢাকেশ^রী জাতীয় মন্দির ও গুলশান-বনানী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে পূজার শুভেচ্ছা বিনিময় করতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকাল ১০টায় নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের পর শুরু হয়েছে মহাসপ্তমীর পূজা। রোববার মহাঅষ্টমী পূজা, সেদিন হবে সন্ধিপূজা। রামকৃষ্ণ মিশন ও মঠে হবে কুমারী পূজা। সোমবার সকালে বিহিত পূজার মাধ্যমে হবে মহানবমী পূজা। আর মঙ্গলবার সকালে দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

-জেডসি