ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১২:৩৩:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মহেশখালীতে গৃহবধূর গলাকাটাঁ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩১ এএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

মহেশখালী পৌরসভাস্হ চরপাড়া এলাকার সাইফুর রহমানের স্ত্রী সাহিদা আক্তার মুন্নীর গলাকাটাঁ মরদেহ উদ্ধার। ১২ এপ্রিল (রোববার) সকাল ৭টায় কক্সবাজারের ঝিলংজার জানারঘোনা এলাকা থেকে কক্সবাজার সদর থানার পুলিশ গৃহবধূ  সাহিদা আক্তার মুন্নীর গলাকাটাঁ মরদেহ উদ্ধার করেছে।
 
পারিবারিক সুত্রে জানাগেছে, দীর্ঘদিনধরে সাহিদা আক্তার মুন্নী  নিখোঁজ থাকার পর ১২ এপ্রিল সকাল ৭ টার সময় কক্সবাজারের ঝিলংজার জানারঘোনা এলাকা থেকে কম্বল মোড়ানো অবস্থায় গলাকাটাঁ মরদেহ উদ্ধার হয়েছে।
 
সাহিদা আক্তার মুন্নী মহেশখালী উপজেলার পৌরসভাস্হ চরপাড় এলাকার সাইফুল রহমানের স্ত্রী এবং  বড় মহেশখালী জাগিরাঘোনা এলাকার আমানউল্লাহ ও হাসিনা বেগমের মেয়ে।
  
এ ব্যাপারে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জানান, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে ঝিলংজার জানারঘোনা এলাকা থেকে কম্বল মোড়ানো অবস্থায় গলাকাটাঁ মরদেহ উদ্ধার করা হয়েছে।
  
তিনি আরো জানান, ঘটনাটির ব্যাপারে তদন্ত অব্যাহত আছে, সঠিক তথ্য উদঘাটন করে দোষীদের আইনী ব্যবস্হা নেওয়া হবে।