মাংস নিয়ে মা-মেয়ের মারামারি, থামাতে গিয়ে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২ মে ২০২০ শনিবার
মাংস নিয়ে মা-মেয়ের মারামারি, থামাতে গিয়ে মৃত্যু
রাজশাহীতে আকিকার মাংস বিতরণ নিয়ে মা ও মেয়ের ঝগড়া থামাতে গিয়ে মাথায় লাঠির আঘাতে ইসমাইল হোসেন (৫০) নামে এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ইসমাইল হোসেন নগরীর মতিহার থানার ধরমপুর মধ্যপাড়া মহল্লার বাসিন্দা। আর অভিযুক্ত মা-মেয়ে হলেন রিনা বেগম (২৫) ও সেলিনা বেগম।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের প্রতিবেশী রিনা বেগমকে একমাত্র আসামি করে মামলা হয়েছে। পরে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রিনা ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে আকিকার মাংস বিতরণ নিয়ে রিনা বেগম তার মা সেলিনা বেগম ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিবেশী ইসমাইল হোসেন মা-মেয়েকে থামাতে এগিয়ে যান। এ সময় রিনা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় ইসমাইলকে রামেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে রাতে তার মৃত্যু হয়।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, এ ঘটনায় নিহতের ছেলে জাহিদ আলম শনিবার সকালে থানায় হত্যা মামলা করেছেন। এতে রিনা বেগমকে একমাত্র আসামি করা হয়েছে। এরই মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







