মাইক্রোবাস উল্টে প্রাণ গেল বাবা-মেয়ের, গুরুতর আহত মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ৩০ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরায় মাইক্রোবাস উল্টে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় মা ও আরেক মেয়ে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। রোববার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম অ্যাডভোকেট রাশেদুল হক রাশেদ। তিনি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের দাতপুর এলাকার আবুল হোসেনের ছেলে। তার মেয়ের নাম মাইশা মীম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার কক্সবাজার থেকে পরিবার নিয়ে শরীয়তপুর আসছিলেন রাশেদুল হক রাশেদ। পথে নড়িয়ার জামতলা এলাকায় পৌঁছালে গাড়ি উল্টে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ও তার দেড় বছরের মেয়ে মীম মারা যায়। স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রাশেদুল হক রাশেদের ভাগনে জাহিদ হোসেন বলেন, আমার মামা তার পরিবার নিয়ে গতকাল কক্সবাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। পদ্মা সেতু এলাকায় এসে মামা গাড়ির চালককে পেছনে বসতে বলে নিজে গাড়ি চালাচ্ছিলেন। জাজিরা মহাসড়কের দাতপুর এলাকায় পৌঁছালে গাড়িটি খাদে পড়ে যায়।
আহত চালক কামরুল হাসান বলেন, গত বুধবার আমরা কক্সবাজার যাই। শরীয়তপুর থেকে রাশেদুল হক স্যার, ম্যাডাম ও তাদের দুই মেয়ে মেবিন এবং মাইশাকে নিয়ে রওনা হই। ভ্রমণ শেষে আমরা শরীয়তপুরে ফিরছিলাম। ঢাকায় আসার পরে আমাকে পাশে বসিয়ে স্যার নিজেই ড্রাইভ করছিল। কিছু দূর যাওয়ার পরে আমি বারবার স্যারকে নিষেধ করেছি। ম্যাডামও তাকে ড্রাইভ করতে নিষেধ করেছে। সে বলেছে সমস্যা নেই। জাজিরা পার হয়ে নড়িয়ার জামতলা আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মাইক্রোবাস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরীয়তপুরের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, আমরা রাত আনুমানিক ৪টার দিকে খবর পাই, নড়িয়ার জামতলা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পানিতে পড়ে থাকা একটি মাইক্রোবাস টেনে তুলি। সেখানে দেড় বছর বয়সী শিশুকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











