মাগুরায় ‘ইন্দিরা গান্ধী রেডক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান নুর-উর-রহমান, মহাসচিব কাজী শফিকুল আজম, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের হেড অব ডেলিগেস্ আলী আকগুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে ১০ শয্যা বিশিষ্ট ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের’ নামকরণ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের অর্থায়নে ৩০ শতক জমির উপর প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে দ্বিতল এই হাসপাতালটি নির্মিত হয়েছে। এখানে মা ও শিশুদের সকল পরীক্ষা-নিরীক্ষা, গাইনি রোগের সেবা প্রদানসহ জরুরীভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হবে।
এজন্য দু’জন মেডিকেল অফিসার, দু’জন অভিজ্ঞ মিডওয়াইফ ও দু’জন নার্স নিয়োগ দেয়া হয়েছে। তারা হাসপাতালে আগত রোগীদের সেবা প্রদান করবেন।
এ উপলক্ষে রেড ক্রিসেন্ট হলিফ্যামিলি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. হুমায়ুন কবিরের নেতৃত্বে ২০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











