ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ০:৫১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

শিক্ষা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

চলতি বছর মাগুরা জেলায় এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩৭ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রোববার মাগুরা জেলা ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।।


মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু।


অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।