ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৪:৫০:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

মাগুরায় ট্রাক চাপায় মা-মেয়ের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া-বুনাগাতী সড়কের জুনারী মোড় এলাকায় ট্রাক চাপায় মা ও মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা  শালিখা উপজেলার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার ৭ মাসের শিশুকন্যা খাদিজা।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস জানান, উপজেলার পুলম গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে শালিখা-বুনাগাতী সড়ক দিয়ে শরীফা বেগম তার শিশু কন্যা খাদিজাকে নিয়ে সদর আড়পাড়া বাজারে আসছিলেন। তারা জুনারী মোড় এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ট্র্রাকের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মা ও মেয়ে দুই জনেরই মৃত্যু হয়। 

পুলিশ ট্রাকসহ চালক শুকুর আলী (৪৫) কে আটক করেছে। এ ঘটনায়  শালিখা থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।