ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২০:০৩:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

মাগুরায় পাসপোর্ট করতে গিয়ে ভারতীয় নারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ১৩ মার্চ ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সবিতা রানী বিশ্বাস নামের এক ভারতীয় নারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আটক করা হয়।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, সকালে পাসপোর্টের জন্য আবেদন জমা দেন সবিতা রানী বিশ্বাস। আবেদনের সঙ্গে তিনি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের শিরিশ চন্দ্র বিশ্বাসের মেয়ে হিসেবে জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্বের সনদ উপস্থাপন করেন। উপস্থাপিত কাগজপত্র যাচাই-বাছাইকালে সবিতা রানীর কাগজপত্রের সঙ্গে ভারত সরকারের দেয়া ‘আধার কার্ড’ পাওয়া যায়। সেখান থেকে জানা যায় সবিতা রানী ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাটবাহিরগাছি গ্রামের অধীর ঘোষের স্ত্রী। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাসরিন পারভিন নূপুর বলেন, সবিতা রানী ভারতীয় নাগরিক নিশ্চিত হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাব্বারুল ইসলাম বলেন, একই ব্যক্তির কাছে উভয় দেশের নাগরিকত্বের পরিচয়বাহী কাগজপত্র থাকার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।