মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১০ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
সুইডেনে নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অভিযোগ অনুযায়ী, মারিয়া কোরিনা মাচাদোকে শান্তিতে নোবেল দেওয়াটা ‘তহবিলের অপব্যবহার’ ও ‘যুদ্ধাপরাধে সহায়তা’র শামিল।
ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে মাচাদোকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি দেশটির বিরোধী দলীয় নেত্রী। সম্প্রতি অ্যাসাঞ্জ তাঁর অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে মাচাদোর সমর্থনের কথা উল্লেখ করেছেন।
ভেনেজুয়েলার সঙ্গে টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার উপকূলবর্তী জলসীমায় ব্যাপক আকারে নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে। ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক বহনের অভিযোগে হামলা চালিয়েছে ছোট ছোট নৌকায়। এতে এ পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন।
জুলিয়ান অ্যাসাঞ্জের ভাষ্য, মাচাদোর পুরস্কার পাওয়াটা আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালের উইল লঙ্ঘন করেছে। উইলে বলা হয়েছিল, শান্তি পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে, যিনি জাতিগুলোর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, স্থায়ীভাবে সেনাবাহিনী বিলোপ বা হ্রাসে এবং শান্তি সম্মেলন আয়োজন ও প্রসারে সর্বাধিক কাজ করেছেন।
অ্যাসাঞ্জ দাবি করেছেন, মাচাদোর জন্য ঘোষিত ১১ মিলিয়ন ক্রোনার (প্রায় ১.১৮ মিলিয়ন ডলার) পুরস্কারের অর্থ জব্দ করা হোক। উইকিলিকসের দাবি, এই অর্থ দাতব্যের বদলে আগ্রাসন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে সহায়তার কাজে ব্যবহারের ঝুঁকি আছে।
সুইডেনের পুলিশ অভিযোগটি গ্রহণের কথা নিশ্চিত করেছে। এটি অর্থনৈতিক অপরাধ কর্তৃপক্ষের কাছেও জমা দেওয়া হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। অ্যাসাঞ্জের অভিযোগ প্রসঙ্গে মন্তব্য জানতে নোবেল কমিটির সঙ্গে যোগাযোগ করেছে এএফপি।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






