ঢাকা, শনিবার ২৮, ফেব্রুয়ারি ২০২৬ ৩:২২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দ্বিতীয় দিনে বইমেলায় ভিড় নেই, কাজ চলছে স্টলে স্টলে ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার ইলিশ উৎপাদন বাড়াতে দুই মাস নদীতে মাছ ধরা নিষেধ রাজধানীসহ দেশের নানা স্থানে ফের ভূমিকম্প অনুভূত

মাটির দেয়াল চাপায় দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরের পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্য রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেয়াল চাপা পড়ে দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন স্বপন (৩০), স্বপনের স্ত্রী সারজানা (২৫) ও তাদের দুই শিশুপুত্র হোসাইন (৭) ও হাসিবুর (৫)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।

ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপুত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে।

দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার দিনে ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে এতে মাটির ঘরের দেয়ালটি ধসে পড়ে।

-জেডসি