ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৮:০১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

মাঠে নেমে আরেকটি ইতিহাস গড়লেন নারী আম্পায়ার

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ক্লেয়ার পোলোসাক। ছবি: সোশ্যাল মিডিয়া

ক্লেয়ার পোলোসাক। ছবি: সোশ্যাল মিডিয়া

একদিনের ক্রিকেটের পর পুরুষদের টেস্ট ক্রিকেটেও প্রথম নারী আম্পায়ার হলেন ক্লেয়ার পোলোসাক। আজ বৃহস্পতিবার সিডনির মাঠে ঘটল এমনই ঐতিহাসিক ঘটনা। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলাচ্ছেন পোলোসাক।

তবে এটাই প্রথম নয়। এর আগে নামিবিয়া বনাম ওমান পুরুষদের একদিনের ম্যাচেও আম্পায়ার ছিলেন পোলোসাক। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ার হিসেবে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকারস বনাম মেলবোর্ন স্টারসের ম্যাচেও আম্পায়ারের দায়িত্ব সামলেছিলেন তিনি। মেয়েদের বিশ্বকাপেও আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক।

তিনি বলেন, “আমি কখনও ক্রিকেট খেলিনি, কিন্তু নিয়মিত খেলা দেখতাম। মা-বাবাই নিয়ে আসেন আম্পায়ারিংয়ে। বাবা রোজ গাড়ি করে পৌঁছে দিতেন আম্পায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে। অনেকবার পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পেরেছি।”

তিনি বলেন, “ছেলেদের থেকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তবে আমি এই পুরো জার্নিটা উপভোগ করেছি।”