ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:১৯:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৩ পিএম, ২ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার

মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি শেষে আজ বৃহস্পতিবার আবারো কাজে যোগ দিয়েছেন তিনি।

 

কোন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রেজাসিন্ডা দ্বিতীয় বিশ্ব নেতা। এর আগে বেনজির ভুট্টো ১৯৯০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তানের জন্ম দেন। খবর এএফপি’র।

 


৩৮ বছর বয়সী এ প্রধানমন্ত্রীর সপ্তাহান্ত পর্যন্ত অকল্যান্ডের বাড়ি থেকেই কাজ করার সুযোগ রয়েছে। আর এ সময়ের মধ্যে তিনি রাজধানী ওয়েলিংটনে চলে যাবেন।

 


গত সপ্তাহান্তে ফেসবুকে দেয়া এক বার্তায় আরডার্ন বলেন, ‘আমরা অনেক ভাল রয়েছি এবং এখন আমাদের কথা বলার কোন সময় নেই।’

 


তিনি আরো বলেন, তার কন্যা নেভকে দোলনায় বা ঠেলা গাড়িতে বারবার এপাশ-ওপাশ করানোর প্রয়োজন হওয়ায় ‘আমার চলাফেরায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে।’

 


আরডার্নের সঙ্গী এবং কন্যার বাবা ক্লার্ক গেফর্ড বাসায় থাকার পরিকল্পনা করছেন। কেন না, তিনিই হচ্ছেন তাদের কন্যার প্রধান যত্নদানকারী।

 


উল্লেখ্য, লেবার পার্টির দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস পর গত বছর অক্টোবরে জাসিন্ডা আরডার্ন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হন। আর এ বছরেই শিশুর জন্ম দেয়ায় আরডার্নের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ।