মাদরাসাছাত্রীকে দু’দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলার এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এছাড়া গৌরনদী পৌরসভার এক নুরানি মাদরাসার শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। পুলিশ অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আবদুস সালাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে।
অপর ধর্ষণচেষ্টার মামলার আসামি আবু বক্কর ব্যাপারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কেএম আবদুল হক জানান, উপজেলার উত্তর বিজয়পুরের আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুস সালাম হাওলাদার শুক্রবার এক বন্ধুর সহযোগিতায় ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বরিশাল শহরে দুদিন আটকে রেখে ধর্ষণ করে আবদুস সালাম। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে আবদুস সালাম হাওলাদার ও তার এক বন্ধুকে আসামি করে রোববার থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেন।
থানা পুলিশ তাৎক্ষণিক উত্তর বিজয়পুর থেকে মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালামকে গ্রেপ্তার করে। তার বন্ধুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে আবু বক্কর বেপারিকে আসামি করে গতকাল রোববার থানায় মামলা করেন। জবানবন্দি দেয়ার জন্য শিশুটিকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল হক জানান।
-জেডসি
- মা—শ্রমিক শ্রেণীর লড়াই ও মানবিক সংগ্রামের মহাকাব্য
- দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, তবুও ঝুঁকি কাটেনি
- হাসির আড়ালে সময়ের ভার—ববিতার একুশে পদকের দিন
- দ্বিতীয় দিনে বইমেলায় ভিড় নেই, কাজ চলছে স্টলে স্টলে
- ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- জলাভূমির লাজুক বাসিন্দা আমাদের ডাহুক পাখি
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ইফতারে কলা খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন
- ইলিশ উৎপাদন বাড়াতে দুই মাস নদীতে মাছ ধরা নিষেধ
- রাজধানীসহ দেশের নানা স্থানে ফের ভূমিকম্প অনুভূত
- একুশে বইমেলা: ছুটির দিনে জমার প্রত্যাশা
- তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- নারিন্দায় মধ্যরাতে ভয়াবহ এসি বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- এবার অভিনয়ে সাদিয়ার পোষা বিড়াল, আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’
- শিল্পসাহিত্য চর্চা রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় না: প্রধানমন্ত্রী
- টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করতে রেড নোটিশের নির্দেশ
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, কিসের সংকেত?
- একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঢাবি মেট্রো স্টেশন ২ ঘণ্টা বন্ধ থাকবে যে কারণে
- মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- পাঁচ মামলায় সাবেক মেয়র আইভী রহমানের জামিন
- তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৬
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- রাজনীতিতে নারীর অংশগ্রহণ: অগ্রগতি, বৈষম্য ও ভবিষ্যৎ পথচলা




