মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই
আপডেট: ১২:০৪ পিএম, ২৩ জুন ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের পূর্বাঞ্চলের কলকাতা নগরীতে মিশনারিজ অব চ্যারিটির সাবেক প্রধান ও মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। সোমবার দিবাগত রাত ১২টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
মঙ্গলবার সকালে তার মৃতদেহ শিয়ালদহের কাছে সেন্ট জন্স গির্জায় রাখা হয়েছে। সারা দিন সেখানে তার লাশ শায়িত থাকবে। বুধবার সকাল ১০টায় মাদার হাউসে তার মরদেহ রাখা হবে। ওই দিন বিকেল ৪ টায় সেন্ট জন্স গির্জায় তার শেষকৃত্যানুষ্ঠান হবে বলে মাদার হাউজ সূত্র জানিয়েছে।
সিস্টার নির্মলার মৃত্যুতে টুইটারে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইটারে শোক জানিয়েছেন। তিনি বলেন, কলকাতাসহ গোটা দুনিয়া সিস্টার নির্মলার অভাব বোধ করবে।
১৯৯৭ সালে মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি পরিচালনার দায়িত্ব পান নির্মলা। ওই বছরের ১৩ মার্চ প্রতিষ্ঠানের সুপিরিয়র জেনারেলের পদে তিনি নির্বাচিত হন। ২০০৯ সালের মার্চ পর্যন্ত সিস্টার নির্মলা সেই দায়িত্ব পালন করেন। তার আগে দীর্ঘ দিন ওই পদের দায়িত্ব সামলেছেন মাদার তেরেসা। সুপিরিয়র জেনারেল হয়ে সিস্টার নির্মলা জানিয়ে দিয়েছিলেন, মাদারের পথ অনুসরণ করলেও তিনি ‘মাদার’ উপাধি নেবেন না। ২০০৯ সালে তিনি পদ্মবিভূষণ সম্মান পান। ২০০৯ সালের এপ্রিলে সিস্টার নির্মলার উত্তরসূরি নির্বাচিত হন সিস্টার মেরি প্রেমা।
সিস্টার নির্মলার জন্ম ১৯৩৪ সালের ২৩ জুলাই রাঁচিতে। তার বাবা মহানন্দ জোশী আদতে নেপালের লোক হলেও পরে ভারতীয় সামরিক বাহিনীতে যোগ দেন। পাটনা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স সম্পন্ন করার পর নির্মলা আইন নিয়েও পড়াশোনা করেন। ১৯৫৮ সালে তিনি মিশনারিজ অব চ্যারিটিতে যোগ দেন। তিন বছর পর সিস্টার হন তিনি। ভারতের বাইরে ভেনিজুয়েলায় মিশনারিজ অব চ্যারিটির প্রথম শাখা খোলার বিষয়ে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ১৯৭৬ সালে তিনি এই প্রতিষ্ঠানের আধ্যাত্মিক শাখায় যোগ দেন। পরবর্তীকালে তিনি দীর্ঘ দিন এই শাখার প্রধানের দায়িত্ব পালন করেন।
২৩.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











