মানসম্মত কাজে বিশ্বাসী নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:০৯ পিএম, ১২ নভেম্বর ২০১৭ রবিবার
পরিমাণ নয়, বরং মানসম্মত ছবির ব্যাপারে উৎসাহী ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। তিনি ভালো মানের ছবিতেই শুধু অভিনয় করতে চান। দেশের একটি অনলাইন মিডিয়াকে এমনটাই জানালেন ‘আশিকী’ খ্যাত নায়িকা ফারিয়া।
তিনি বলেন, ‘বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি। সেটাও করব ভালোভাবে প্রস্তুতি নিয়ে। কারণ একটি ছবি শেষ করে আরেকটি শুরু করার মাঝে একটা বিরতি নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ানোর দিকে আমার কোনো নজর নেই। আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবে। পরিমাণ বাড়িয়ে লাভ কী!’
বর্তমানে যৌথ প্রযোজনার ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে অভিনয় করছেন ফারিয়া। ছবিতে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জিতকে। এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করছি। এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি। তাই বলতে পারি, দর্শকরা এবার নতুন এক ফারিয়াকে পর্দায় দেখবেন। ’
২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়া মাজহারের। এ পর্যন্ত অভিনয় করেছেন আটটি ছবিতে। যার ছয়টিই ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার। এর আগে উপস্থাপনা এবং মডেলিং করতেন ২৪ বছর বয়সী এ তারকা। দুই বিভাগেই তার যথেষ্ট খ্যাতি রয়েছে।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ








